তিলপাপাড়া মদিনাতুল উলূম ইসলামিয়া মাদরাসা

তিলপাপাড়া, খিলগাঁও, ঢাকা-১২১৯

তিলপাপাড়া মাদরাসার সংক্ষিপ্ত পরিচিতি

পৃথিবীর মানুষকে হেদায়াতের পথে পরিচালিত করতে, আঁধার থেকে আলোর পথে আনতে আল্লাহ তাআলা যুগে যুগে ইলমে ওহী দিয়ে শত সহস্র নবী ও রাসূলকে পাঠিয়েছেন। বিশ^নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ইলমে ওহীর প্রথম প্রচার কেন্দ্র হিসাবে হযরত আরকাম রাযি. এর বাড়িকে নির্বাচন করেন। যা ‘দারুল আরকাম’ নামে প্রসিদ্ধ। ইসলাম প্রচারের প্রথম কেন্দ্র ও প্রথম মাদরাসাও এটি। এখানেই হযরত উমর রাযি. ইসলাম গ্রহণ করেন।

এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরত করে সেখানে প্রথমে একটি মসজিদ নির্মাণ করেন। যার নাম মসজিদে নববী। ইলমে ওহী তথা দ্বীন প্রচারের দ্বিতীয় কেন্দ্র এটি। তাদের থাকার জন্য নির্মিত হয় মসজিদ সংলগ্ন একটি কুটির, যাকে বলা হয় ‘সুফফা’। এখানে অবস্থানকারী সাহাবীগণ ইতিহাসে ‘আসহাবে সুফফা’ নামে খ্যাত।

মাদরাসা শিক্ষার ইতিহাস সাক্ষ্য দেয় যে, গজনীর সুলতান মাহমুদ কর্তৃক প্রতিষ্ঠিত দুনিয়ার প্রথম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান- মাদরাসায়ে মাহমুদিয়া এবং নিশাপুরের মাদরাসা হাম্মাদিয়া, বাগদাদের নিজামিয়া, মিশরের জামিয়া আজহার, তিউনিসিয়ার জামিয়া কায়রুয়ান, স্পেনের জামিয়া কর্ডোভা ও ভারতের দারুল উলুম দেওবন্দ ইত্যাদি খ্যাতনামা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও মসজিদকে কেন্দ্র করেই গড়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় ঢাকার খিলগাঁও, তিলপাপাড়া এলাকার কতিপয় ধর্মপ্রাণ মহৎ ব্যক্তি দ্বীন প্রচার প্রসারের লক্ষ্যে প্রথমত একটি মসজিদ নির্মাণ করেন। অতঃপর তৎসংলগ্ন পশ্চিম দিকে একটি মক্তব ও হিফজ বিভাগ প্রতিষ্ঠা করেন। আলহামদুলিল্লাহ! ধীরে ধীরে এই মক্তব ও হিফজ বিভাগ কিতাব বিভাগের সকল জামাত অতিক্রম করে ২০২১ খ্রিস্টাব্দে মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস (মাষ্টার্স সমমান) চালু করার মধ্য দিয়ে তিলপাপাড়া মাদরাসা তার দীর্ঘ দিনের অভিযাত্রা পূর্ণ করে।

তিলপাপাড়া মাদরাসার ছাত্রগণ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিস্ময়কর কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে এবং বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে।

প্রতিষ্ঠানের নাম: তিলপাপাড়া মদিনাতুল উলূম ইসলামিয়া মাদরাসা

অবস্থান: ঢাকা-১২১৯, ১৯৪/এ খিলগাঁও, তিলপাপাড়া এর ৮নং গলির (কাপড়ের গলি) তিলপাপাড়া জামে মসজিদের পশ্চিম দিকে অবস্থিত।

প্রতিষ্ঠাকাল: ২০১১ ঈসায়ী

শিক্ষক ও কর্মচারী সংখ্যা: ৪০ জন

ছাত্র সংখ্যা: প্রায় ৪০০ জন

আয়তন: প্রায় ৪ কাঠা জায়গার উপর

লক্ষ্য ও উদ্দেশ্য

মাদরাসার বিভাগসমূহ

মাদরাসার কার্যক্রম